শেয়ারবাজার
শেয়ারবাজারে ছয়টি মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত ১ জুলাই অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তহবিলগুলো সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশের নিয়োগ বাতিল করা হয়। এরপর বিএসইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার বিএসইসির সভায় সেই রিভিউ আবেদনও নাকচ করে দেওয়া হয়। রিভিউ আবেদন নাকচ হয়ে যাওয়ায় বিএসইসির দিক থেকে ছয়টি মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বাদ পড়ে এলআর গ্লোবাল।
যে ছয়টি ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিষ্ঠানটি, সেগুলো হলো এনসিসি মিউচুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ড বা তহবিলের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।