আমরা চাই, যে কষ্ট দিয়েছে, সে কী করেছে তা মেনে নিক এবং তার দায় নিক।
‘তোমার তো আমার কাছে ক্ষমা চাওয়া উচিত!’কেউ কষ্ট দিলে বা হতাশ করলে এ কথা বলেননি, এমন মানুষ কমই আছে। ধরা যাক, ধানমন্ডির একটি ক্যাফেতে দুপুরে দেখা করার কথা ছিল মিথিলা আর তাঁর বন্ধু সাদিয়ার। মিথিলা এক ঘণ্টা বসে থাকলেন, সাদিয়া এলেন না। পরে ফোনে এক লাইনে বললেন, ‘সরি রে, ভুলে গিয়েছিলাম!’ তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন।ক্ষমা চাওয়া তো ঘটে যাওয়া ঘটনা বদলাতে পারে না। হারানো দুপুরটাও ফিরিয়ে দিতে পারে না।
তাহলে ‘সরি’ শব্দটির এত ক্ষমতা কেন?গবেষণা বলছে, আমরা আসলে হয়তো শুধু অনুশোচনার প্রকাশ চাই না। আমরা চাই, অন্য পক্ষ স্বীকার করুক সে কী করেছে এবং বুঝুক বিষয়টি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ।ক্ষমা চাওয়া মানে অতীত মুছে ফেলা নয়ক্ষমা চাওয়ার কাজ ইতিহাস নতুন করে লেখা নয়। ক্ষমা চাওয়া বরং ঘটনাটিকে মেনে নেয়। অপরাধটিকে এড়িয়ে না গিয়ে ক্ষতি করা মানুষটি তা স্বীকার করেন।
যেমন, ‘সরি রে, ভুলে গিয়েছিলাম!’-র বদলে যদি বলা হয়, ‘তোকে এক ঘণ্টা বসিয়ে রেখেছি বলে আমি সরি।’দ্বিতীয় বাক্যটিতে ঘটনার স্বীকৃতি আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।