advertisement
advertisement

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

কবিতায় মাছটির নাম ডানকিনা

advertisement

জসীমউদ্‌দীনের ‘নিমন্ত্রণ’ কবিতার কথা মনে আছে? একসময় স্কুলের পাঠ্য ছিল।তুমি যাবে ভাই—যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;এই কবিতার লাইনে আছে ডানকিনে মাছের কথা।রেলসড়কের ছোট খাদ ভরেডানকিনে মাছ কিলবিল করে;কবিতার এই দৃশ্য একসময় সত্যিই গ্রামে দেখা যেত। রেলসড়কের পাশে ছোট্ট খাদ। সেখানে পানি জমে আছে। সেই পানিতে কিলবিল করছে ছোট ছোট মাছ। কবিতায় মাছটির নাম ডানকিনা।

কোথাও আবার দারকিনা, ডানখিনা, দারকিনি কিংবা চুক্কুনি নামেও পরিচিত। অঞ্চলভেদে নাম আলাদা। মাছটির বৈজ্ঞানিক নাম Esomus danricus। ইংরেজি নাম ফ্লাইং বার্ব।একসময় বাংলাদেশের খাল-বিল, পুকুর-ডোবা, নদী-নালা ও ধানখেতে জমে থাকা পানিতে এই মাছ দেখা যেত। ছোট্ট, সরু এর শরীর। গায়ে কালচে দাগ আছে। দেখতে তোমার ভারি সুন্দর লাগবে। খেতেও সুস্বাদু। ময়মনসিংহ অঞ্চলের মানুষের কাছে মাছটির বিশেষ কদর আছে।

আত্মীয়স্বজন বাড়িতে এলে খাবারের তালিকায় দারকিনা রাখার চল ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর