দিনভর কর্মব্যস্ততার পর সন্ধ্যা নামলে আমাদের ঘরগুলোয় ক্লান্তি আর যান্ত্রিকতার এক অদ্ভুত নীরবতা নেমে আসে।
আমরা মুঠোফোনের পর্দায় ডুবে থাকি, প্রিয়জনের পাশে বসেও যেন অনেক দূরে হারিয়ে যাই।অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনার ছোট্ট মাটির ঘরগুলোয় সন্ধ্যা নামত এক অপার্থিব স্নিগ্ধতা ও ভালোবাসার পরশ নিয়ে।নবীজির সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়টুকু ছিল একাধারে একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়ক, একজন মমতাময় স্বামী, একজন দরদি বন্ধু এবং আল্লাহর প্রেমে বিভোর এক নিবেদিতপ্রাণ বান্দার জীবন্ত প্রতিচ্ছবি।মাগরিবের পর পারিবারিক উষ্ণতা মদিনার আকাশে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের আজান ধ্বনিত হলে মহানবী (সা.) মসজিদে যেতেন এবং সাহাবিদের নিয়ে সংক্ষিপ্ত নামাজ আদায় করতেন।
এই নামাজের পর তিনি সাধারণত কোনো দীর্ঘ বক্তব্য বা উপদেশ দিতেন না।কারণ, এটি ছিল মদিনাবাসীর রাতের খাবার তৈরি ও আহারের সময়; সারা দিনের পরিশ্রম শেষে সবাই তখন ঘরে ফেরার তাড়ায় থাকতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।