ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত জুনাইদ আহমেদ
উন্নত জীবনের আশায় এক বছর আগে দেশ ছেড়েছিলেন জুনাইদ আহমেদ (২২)। কয়েকটি দেশ ঘুরে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাস আগে পৌঁছান ইতালিতে। দুই সপ্তাহ আগে একটি প্রতিষ্ঠানে কাজও পান। এরপর বাবা-মাকে ফোন করে বলেছিলেন, ‘কষ্টের দিন শেষ। ভালো বেতন পাব। আমি ভালো থাকব, তোমরাও ভালো থাকবে।’ সেই ভালো থাকা আর হলো না।
ইতালিতে পৌঁছানোর দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এই তরুণের।গত মঙ্গলবার রাতে ইতালির বারি শহরে কর্মস্থল থেকে বাইসাইকেলে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন জুনাইদ। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা গ্রামের রেণু মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদ সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার উদ্দেশে এক দালালের মাধ্যমে প্রায় এক বছর আগে দেশ ছাড়েন জুনাইদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।