advertisement
advertisement

জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা, এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা, এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫

মা–বাবার সঙ্গে তাহমিনা আক্তার। গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে

advertisement

জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা আক্তার। চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে জানান, সমস্যা জটিল। তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা–বাবা। সব বাধা জয় করে সেই তাহমিনাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন।‘চোখের আলো না থাকলেও মনের আলো তো আছে। ইচ্ছাশক্তি থাকলে সব বাধা পেরোনো সম্ভব। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।

মনের আলোয় সব বাধা জয় করতে চাই।’ মৌলভীবাজারের জুড়ীতে গত বুধবার নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই কথা বলছিলেন তাহমিনা।লেখাপড়া শেষ করে তাহমিনা ব্যাংকার হতে চান। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেছেন। গান গাইতেও ভালোবাসেন তিনি। অবসরে হারমোনিয়াম বাজিয়ে গান করেন। লোকগান তাঁর পছন্দের।তাহমিনার এমন সাফল্যের জন্য জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষ থেকে তাঁকে একক সংবর্ধনা দেওয়া হয়।

তাহমিনা ওই ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মুদিদোকানি আবদুল আহাদ ও আমিনা বেগম দম্পতির মেয়ে।বুধবার দুপুরে জায়ফরনগর ইউপির সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর