advertisement
advertisement

গাজিয়াবাদে চিকিৎসা করাতে গিয়ে ব্যবসায়ী জানতে পারেন, ধীরে ধীরে বিষ দিচ্ছিলেন স্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
গাজিয়াবাদে চিকিৎসা করাতে গিয়ে ব্যবসায়ী জানতে পারেন, ধীরে ধীরে বিষ দিচ্ছিলেন স্ত্রী

ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অভয় দাগা। এক ভিডিও বিবৃতিতে তিনি রেনু ভাটনগরকে গ্রেপ্তারের খবর জানাচ্ছেন

advertisement

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের এক ব্যবসায়ী ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বেরিয়ে আসে ভয়ংকর এক তথ্য। তাঁকে কেউ ধীরে ধীরে বিষ প্রয়োগ করছেন।পরে জানা যায়, ওই ব্যবসায়ীর ৬ কোটি রুপির ট্রাভেল এজেন্সি ব্যবসা ও ২ কোটি রুপির জীবন বীমার অর্থের লোভে তাঁর স্ত্রীই তাঁকে দীর্ঘদিন ধরে বিষ প্রয়োগ করছিলেন।যে নারীর বিরুদ্ধে স্বামীকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে, তাঁর নাম রেনু ভাটনগর।

তিনি শুধু স্বামীকেই নয়, ছেলে ও স্বামীর ভাতিজাকেও বিষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা হওয়ার পর ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানা–পুলিশ।ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতে শুরু করে যখন ইন্দিরাপুরম থানার আওতাধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে থাকেন।

তাঁর ছেলে ও ভাতিজাও একইভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন।হঠাৎ করে কেন একসঙ্গে সবাই অসুস্থ হচ্ছেন, এ নিয়ে সুশীলের সন্দেহ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর