কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম হাসান সরকার
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম হাসান সরকারশেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার। ‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা শামীম হাসান। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান।
কিন্তু মুহূর্তের জন্যও দূরে থাকতে পারেননি এই অভিনেতা। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম।শামীম কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘সরি অমি ভাই, আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম না। আমি সরি। খুব মিস করেছি। পাঁচ বছরে যতগুলা সিজন বের হইছে, যতগুলো এপিসোড বের হইছে, আপনারা যাঁরা কাজ করছেন, আপনারা জানেন না আমি প্রত্যেকটা এপিসোড দেখছি, সবাইকে মিস করছি।
আমি জানতাম কোনো সিকোয়েন্সে একটু হাসি আসতেছে, কার চোখ কেন জ্বলজ্বল করছে...।’ একসময় কান্নার কারণে কথা বলতে পারছিলেন না এই অভিনেতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।