advertisement
advertisement

চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দ শুনে বিএনপি নেতার ভাইয়ের গালাগাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দ শুনে বিএনপি নেতার ভাইয়ের গালাগাল

মেহেরপুর জেনারেল হাসপাতাল

advertisement

মেহেরপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক চিকিৎসককে গালাগালের পাশাপাশি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসকের নাম মাহাবুবুর রহমান। তিনি হাসপাতালটির আইসিইউ বিভাগে কর্মরত। ওই চিকিৎসককে গালাগাল ও লাঞ্ছিত করা ব্যক্তির নাম রকিবুল হাসান।

তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট ভাই।চিকিৎসক মাহাবুবুর রহমানের ভাষ্য, আজ সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি থাকা এক রোগীর জন্য আইসিইউতে একটি শয্যার ব্যবস্থা করতে বারবার অনুরোধ করেন রকিবুল হাসান। কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। এ অবস্থায় অন্য একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেওয়ার প্রস্তাব দেন রকিবুল।

কিন্তু এভাবে শয্যা খালি করে দেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়।মাহাবুবুর রহমান বলেন, বারবার একই অনুরোধে বিরক্ত হয়ে তিনি রকিবুলকে ‘কচলাকচলি’ না করতে বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর