advertisement
advertisement

বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

লেখক মঈদুল হাসানের কেনা জমির গাছ কাটার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছে তাঁর পরিবার। বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা এলাকায়

advertisement

লেখক মঈদুল হাসানের কেনা জমির গাছ কাটার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছে তাঁর পরিবার। বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর জোড়গাছা এলাকায়একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক মঈদুল হাসান তরফদারের ১৯৮ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বগুড়ার এক যুবদল নেতার বিরুদ্ধে।

উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকার পরও প্রতিপক্ষ জমির গাছ কেটে নেওয়া এবং স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ইট-বালু ফেলায় মঈদুল হাসানের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা জমিটি নিজেদের দাবি করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন। বিশিষ্ট লেখক মঈদুল হাসান একাত্তরে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ভারত সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

পরবর্তী সময়ে তিনি লিখেছেন ‘মূলধারা ’৭১’ ও ‘উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল’–এর মতো আলোচিত বই।বার্ধক্য ও অসুস্থতার কারণে মঈদুল হাসান তরফদার (৯২) ঠিকমতো চলাফেরা করতে পারেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর