advertisement
advertisement

আমির হামজা বললেন, প্রধানমন্ত্রীকে সব বলে দিব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
আমির হামজা বললেন, প্রধানমন্ত্রীকে সব বলে দিব

কুষ্টিয়া শহরে সংবাদ সম্মেলনে কথা বলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। আজ বৃহস্পতিবার জেলা জামায়াতের কার্যালয়ে

advertisement

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দিব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। এবং উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য এ কথা বলেন।

গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক সড়ক দিয়ে চলাচল করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে তাঁর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপির নেতা-কর্মীরা।

তাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর