advertisement
advertisement

শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল

রাজশাহী শহরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

advertisement

রাজশাহী শহরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালটি শতবর্ষ পেরিয়েছে। হাসপাতালটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কর্মব্যস্ত। এ হাসপাতাল নিয়ে লিখেছেন শিশির মোড়লগত বছরের শুরুর দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ও অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য আহমেদ এহসানূর রহমান হাসপাতালে তথ্য সংরক্ষণের একটি পুরোনো ব্যবস্থার কাহিনি আমাকে শোনান।

কাহিনিটি রাজশাহী শহরের খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের। হাসপাতালটি বহু বছর আগে থেকে প্রতিটি শিশুর জন্মের তথ্য পরিপাটিভাবে সংগ্রহ করে রাখত। এমন ‘বার্থ রেজিস্টার’ সাধারণত দেখা যায় না।গত শতকের আশির দশকের শেষ থেকে রাজশাহী শহরে বহুবার গিয়েছি, কিন্তু খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে যাওয়া হয়নি। ড. এহসানূরের কাছ থেকে ‘বার্থ রেজিস্টার’-এর কথা শুনে হাসপাতালটি দেখার ইচ্ছা হয়।

২০২৫ সালের এপ্রিলে এক দিনের আধা বেলা আমি ও এহসানূর হাসপাতালটি ঘুরে দেখি।এরপর গত বছরের ডিসেম্বর মাসের শুরুতে আমি আবার ওই হাসপাতালে যাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর