advertisement
advertisement

‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে ‘সিওও অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণ করছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান

advertisement

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। গত সোমবার ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’।

এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।কামরুল হাসানের এই অর্জন তাঁর কর্মজীবন, পেশাদারত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তাঁর ভূমিকার স্বীকৃতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর