ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে কেএফসির ৫০তম আউটলেটে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপাসহ সংশ্লিষ্টরা
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে দেশে ব্র্যান্ডটির কার্যক্রম পরিচালনা করছে।আধুনিক নকশার এই রেস্তোরাঁ কেএফসির নতুন আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে তৈরি। এটি দেশের অন্যতম বড় আউটলেট, যেখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসতে পারবেন। রেস্তোরাঁটি সম্পূর্ণ ডিজিটাল।
চারটি সেলফ-অর্ডারিং কিয়স্কের মাধ্যমে অতিথিরা নিজেরাই দ্রুত খাবার অর্ডার করতে পারবেন।প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। আউটলেট উদ্বোধন প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।
তাঁদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।’
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।