advertisement
advertisement

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

যুক্তরাষ্ট্রের শপিং মলে কেনাকাটা

advertisement

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ২৭ নভেম্বর শুক্রবারের অপেক্ষায় আছেন। কারণ, দিনটি ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। এদিন বিশেষ ছাড়ে পছন্দের বিভিন্ন পণ্য কেনার সুযোগ মেলে। এ জন্য কোথাও বিপণিবিতানের সামনে দীর্ঘ সারি, কোথাও অনলাইন স্টোরে পছন্দের পণ্যের জন্য অধীর আগ্রহ নিয়ে ক্রয়াদেশ দেওয়ার হিড়িক।

এদিন টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে পোশাক, প্রসাধনী ও আসবাব—প্রায় সব ধরনের পণ্যেই বিশেষ ছাড় দেয় নামীদামি রিটেইল চেইন বা খুচরা বিক্রেতারা। খবর সিএনএনের।ব্ল্যাক ফ্রাইডে এখন ভীষণ আকাঙ্ক্ষিত কেনাকাটার মচ্ছব, যা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। তবে উৎসবটি সে দেশেই সীমিত থাকেনি। এত দিনে তা ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

দিনটিকে ঘিরে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশেষ বিপণন কার্যক্রম শুরু করেন বিক্রেতারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর