advertisement
advertisement

১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট

খাবার পরিবেশনের জন্য প্লেটে মাংস তুলে দিচ্ছেন মোহাম্মদ সুজন। গত বুধবার টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামে

advertisement

দুপুর ১২টার পর থেকেই মোহাম্মদ আলাউদ্দিনের রেস্তোরাঁয় ভিড় বাড়তে থাকে। সেখানে একসঙ্গে ৩০ জনের বসে খাওয়ার ব্যবস্থা আছে। এ কারণে অনেককে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এক দলের খাওয়া শেষ হলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসেন। এই রেস্তোরাঁয় মাত্র ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ভাত ও মাষকলাইয়ের ডাল ফ্রি। তাই বিভিন্ন এলাকা থেকে এই রেস্তোরাঁয় সস্তায় খেতে ছুটে আসেন মানুষ।আলাউদ্দিনের রেস্তোরাঁর নাম ‘মিশকার নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট’।

এটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র এলেঙ্গা পৌর এলাকার হিজুলী গ্রামে অবস্থিত। এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে এলেঙ্গাজানী নদী। নদী পেরিয়ে গেলেই ওই হিজুলী গ্রাম।আলাউদ্দিনের বয়স এখন ৬০ বছর। তাঁর ছেলে মোহাম্মদ সুজন ২০২১ সালে টাঙ্গাইলের মওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। দেশে চাকরি না হওয়ায় তিনি ছেলেকে ২০২৪ সালের নভেম্বরে সৌদি আরবে পাঠান।

কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে তিন মাস পরই সুজন দেশে ফিরে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর