advertisement
advertisement

শেনজেনে তিন পরাশক্তির বৈঠকে বাংলাদেশে কী প্রভাব পড়বে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
শেনজেনে তিন পরাশক্তির বৈঠকে বাংলাদেশে কী প্রভাব পড়বে

ভ্লাদিমির পুতিন, সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্যরা। শেনজেন

advertisement

১৯ নভেম্বর ২০২৬, চীনের শেনজেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (এপেক) সম্মেলনের ফাঁকে কাইলিন ভিলায় একই গোলটেবিলে বসলেন সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের এমন ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম। প্রায় দেড় ঘণ্টার আলোচনার পর তাঁরা পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপের অঙ্গীকার করলেন।

সেই সঙ্গে রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিচারিক দায়মুক্তির প্রতি সম্মান দেখাতে বললেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার প্রয়োগ নিয়ে সতর্ক করলেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও যৌথ ঘোষণায় যুদ্ধটির উল্লেখই নেই। শেনজেনের সবচেয়ে বিস্ময়কর দিক এই যে যুদ্ধ থামানোর পথের চেয়ে আন্তর্জাতিক আদালতের ক্ষমতা নিয়ে তিন নেতার অভিন্ন অবস্থান প্রকাশ করা সহজ হয়েছে।

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে পারমাণবিক সংলাপের প্রতিশ্রুতি হোয়াইট হাউসের প্রকাশিত ঘোষণায় তিন দেশ বলেছে, পারমাণবিক যুদ্ধে জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর