advertisement
advertisement

বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

৯ মাস ধরে অলস পড়ে আছে দুটি নতুন যাত্রীবাহী জাহাজ। নভেম্বর সদরঘাটের বাদামতলী ঘাটে

advertisement

ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। ৬৮ কোটি টাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে জাহাজ দুটি কিনেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।গত ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়েছিল এমভি রূপসা ও এমভি সুগন্ধা। তবে যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজ দুটি ব্যবহার হচ্ছে না।

লাভের আশায় কেনা দুটি জাহাজে উল্টো নিয়মিত ব্যয় হচ্ছে বিআইডব্লিউটিসির। সংস্থাটির বহরে থাকা আরও দুটি যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছ থেকে ২০১৪ ও ২০১৫ সালে ৫৪ কোটি টাকা ব্যয়ে এ দুটি জাহাজ কেনা হয়েছিল।

এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে।নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রীবাহী জাহাজ কেনাকাটায় সংস্থার কর্মকর্তাদের যতটা মনোযোগ, এগুলোর ব্যবস্থাপনা নিয়ে কেউ ততটা তৎপর নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর