ডাবের পানি আমাদের অতি পরিচিত ও জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয়
ডাবের পানি আমাদের অতি পরিচিত ও জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয়। গরমের দিনে শরীরকে সতেজ রাখতে, ক্লান্তি দূর করতে এবং পানিশূন্যতা রোধে ডাবের পানির জুড়ি মেলা ভার। এতে প্রচুর খনিজ লবণ ও পুষ্টি উপাদান থাকায় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়। তবে যেকোনো স্বাস্থ্যকর উপাদানেরই অতিরিক্ত ব্যবহার এবং বিশেষ কিছু শারীরিক অবস্থায় এর সুফল উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তাই আমাদের এ বিষয়ে সব সময় সচেতন ও সতর্ক থাকা উচিত।ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এই সুস্বাদু পানীয়টি পানের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। ডাবের পানিতে প্রাকৃতিকভাবেই গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো শর্করা বা কার্বোহাইড্রেট বিদ্যমান থাকে। যদিও এর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, তবু অতিরিক্ত পরিমাণে ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে।
বিশেষ করে যাঁদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিংবা যাঁরা নিয়মিত ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ গ্রহণ করছেন, তাঁদের ক্ষেত্রে রক্তের শর্করার এই তারতম্য মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে।পাশাপাশি ডাবের পানিতে পটাশিয়াম ও সোডিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।