১১৫তম কিআড্ডা
কোডিং না জেনেও কি গেম বানানো সম্ভব? কৃত্রিম বুদ্ধিমত্তা কি লেখালেখির জগৎ বদলে দেবে? এমন নানা কৌতূহলী প্রশ্নের উত্তর আর সুপারহিরো সিনেমার গল্পে মুখর ছিল ১১৫তম কিআড্ডা। ২৮ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এই আড্ডায় নতুন দিনের প্রযুক্তি, সিনেমা আর পুরোনো স্মৃতির গল্পে মেতে ওঠে কিশোর আলোর পাঠকেরা।কিআড্ডার শুরুতেই জানা গেল নতুন আসা বন্ধুদের কথা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে প্রথমবারের মতো কিআড্ডায় এসেছে।
আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আকরাম। কিশোর আলোর প্রথম তিনটি কিআড্ডাতেই অংশ নিয়েছিলেন তিনি। এত বছর পর আবার কিআড্ডায় ফিরে নতুনদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে দারুণ উচ্ছ্বসিত ছিলেন।এআই নিয়ে কথা বলছেন ব্র্যাক ব্যাংকের এআই ও মোশন গ্রাফিকস লিড মাহি আল রশিদএরপর শুরু হয় এআই নিয়ে আলোচনা। এ বিষয়ে কথা বলতে অতিথি হিসেবে এসেছিলেন ব্র্যাক ব্যাংকের এআই ও মোশন গ্রাফিকস লিড মাহি আল রশিদ।
এআই ব্যবহার করে তিনি তৈরি করেছেন ‘দেশি ফাইটার ২০২৬’ নামের একটি অনলাইন গেম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।