advertisement
advertisement

বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই দ্বন্দ্বের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই দ্বন্দ্বের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ

বিবৃতি

advertisement

বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিন দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী ব্যক্তিদের বিচার ও সাজা দ্রুততম সময়ে নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসাও (রিকনসিলিয়েশন) অতি দ্রুত সম্পন্ন করা জরুরি।

নইলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন যা চলছে, তা রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে।রাষ্ট্র ও জনগণকে অনাগত সংঘাত থেকে রক্ষার জন্য চলমান দ্বন্দ্বগুলো নিরসন করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে অতিদ্রুত একটি সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য।আজ শনিবার এক বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সংগঠনটি বলছে, তারা শান্তি চায়, সংঘর্ষ ও সহিংসতা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর