advertisement
advertisement

রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ

যশপ্রীত বুমরা

advertisement

একটা দলের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলছেন। নিজের পারফরম্যান্স দিয়ে হয়ে উঠেছেন সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। অথচ নেতৃত্বের প্রশ্নে তাঁকে ভাবা হলো না। বরং প্রস্তাব দেওয়া হলো সহ-অধিনায়কের দায়িত্ব। সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন যশপ্রীত বুমরা।

তাতে নতুন করে প্রশ্ন উঠেছে, মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে তাঁর ভবিষ্যৎ কি আর আগের মতো থাকবে?রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের গত তিন মৌসুমের বাজে ফল এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

তবে এর চেয়েও বড় কারণ হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সময় ড্রেসিংরুমে তৈরি হওয়া আস্থার সংকট।ইন্ডিয়া টুডে জানিয়েছে, হার্দিকের পাঞ্জাব কিংসে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই অক্টোবরের প্রথম সপ্তাহে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট।রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ভাবা হয়নি সূর্যকুমার যাদবকেও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর