advertisement
advertisement

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী

‘ব্যাচেলর পয়েন্ট’ এর দৃশ্যে

advertisement

‘ব্যাচেলর পয়েন্ট’ এর দৃশ্যেহাসি-ঠাট্টা আর বন্ধুত্বের গল্পে দর্শকদের দীর্ঘদিন মাতিয়ে রেখেছিল কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে এসে দর্শকদের হাসির বদলে চোখে পানি এনে দিল কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য। এত দিন যে কাবিলাকে নিয়ে হাসাহাসি করেছেন দর্শকেরা, সেই কাবিলার জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে। নাটকের সেই শেষ দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

ফেসবুকে কেউ লিখেছেন, বাংলাদেশের কোনো নাটক দেখে এভাবে চোখে পানি আসবে, ভাবেননি। আবার কেউ বলছেন, কাবিলার গল্পের সঙ্গে মিলে গেছে তাঁদের নিজেদের জীবনের অনেকটা সময়।

জাহিদ তুষার নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট যেন আমাদের ২০১৬-২০২২ সালের ঢাকার জীবন।’ এরপর নিজের ব্যাচেলর জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, ঢাকায় প্রথম রুম ভাগাভাগি করে থাকা, একে একে বন্ধুদের আসা, একসঙ্গে আড্ডা আর সময় কাটানোর দিনগুলো তাঁর কাছে নাটকটির গল্পের মতোই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর