চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এ শাখাটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আজ দুপুরের উপজেলার কাশিয়াইশ থেকে তোলা
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। ব্যাংকের ব্যবস্থাপক ও নৈশপ্রহরীরা দ্রুত বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাশিয়াইশে (পিঙ্গলা) এ ঘটনা ঘটে। ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা শম্ভু চন্দ্র দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে।
এ সময় ব্যাংকের নিচে দুই নৈশপ্রহরী পাহারায় ছিলেন। তিনি ওপরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে নিচে এসে দেয়ালের পাশে হালকা আগুন ও ধোঁয়া দেখতে পান। পরে তিনি ও নৈশপ্রহরীরা দ্রুত বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।শম্ভু চন্দ্র দে বলেন, ঘটনার পরপরই থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ব্যাংক শাখার নৈশপ্রহরী মোহাম্মদ ফজল বলেন, তিনি ভোরে সড়কের পাশে ব্যাংকের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।