advertisement
advertisement

হঠাৎ বিজয় সরণি ঘিরে এত যানজট কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
হঠাৎ বিজয় সরণি ঘিরে এত যানজট কেন

যানজট

advertisement

রাজধানীর বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘিরে কয়েক দিন ধরে হঠাৎ যানজট দেখা দিয়েছে। ছুটির দিন হোক বা কর্মদিবস, প্রায় প্রতিদিনই এ এলাকার সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও স্থবিরতা তৈরি হচ্ছে। এই জট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাগুলোতে।

আজ শনিবার বিকেল থেকেও একইভাবে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে।পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিজয় সরণিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতির কারণে এই এলাকায় কয়েক দিন ধরে যানজট বেড়েছে।

অন্যদিকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬ ঘিরে ব্যাপক জনসমাগম হওয়ায় ওই এলাকা ঘিরেও যানজট হচ্ছে।এমন পরিস্থিতিতে আজ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিজয় সরণি ও তেজগাঁও লাভ রোড র‍্যাম্প দিয়ে গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর টোল প্লাজায় টোল আদায়ের গতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর