প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়ায়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মিছিল করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে মো. সিরাজুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া উপজেলার নেতা–কর্মীরা উপজেলার রেলওয়ে স্কুল–সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় একটি মিছিল করেন।
মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগের কর্মী শেখ ইমরান হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।