advertisement
advertisement

জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
জেন–জি ও জেন–আলফারা ২০২৬ সালে অনলাইনে যেসব শব্দ জনপ্রিয় করেছে

জেন–জি ও জেন–আলফা নামে পরিচিত তরুণ প্রজন্মের কিছু শব্দ জনপ্রিয় হয়ে উঠেছে

advertisement

১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন–জি বা জেনারেশন জেড নামে পরিচিত। অপর দিকে ২০১২ সালের পর জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেনারেশন আলফা বা জেন–আলফা। এই দুই প্রজন্মের ব্যবহৃত বেশ কিছু শব্দ ২০২৬ সালে অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনের বিভিন্ন ফোরামে এসব শব্দ নিয়মিত ব্যবহারের কারণে সমকালীন সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে।

২০২৬ সালে জেন–জি ও জেন–আলফাদের মাধ্যমে অনলাইনে ট্রেন্ডিংয়ে থাকা ১০টি শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক।১. অরা, অরা পয়েন্টস ও অরা ফার্মিংকোনো ব্যক্তির অরা বলতে তার আবহ, আত্মবিশ্বাস এবং সে কতটা কুল বা আকর্ষণীয়, তা বোঝায়। অরা পয়েন্টস হলো এটি পরিমাপের একটি মজার উপায়। দারুণ কিছু করলে অরা পয়েন্ট বাড়ে, আর বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করলে পয়েন্ট কমে যায়।

একইভাবে কেউ যখন কুল হওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে, তখন তাকে অরা ফার্মিং বলা হয়।২. মগিংমগিং শব্দটির উৎপত্তি ম্যানোস্ফিয়ার বা পুরুষকেন্দ্রিক অনলাইন গোষ্ঠীর এএমওজি বা কোনো দলের আলফা পুরুষকে বোঝানোর শব্দ থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর