advertisement
advertisement

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

কনসার্ট শেষে যাওয়ার পথে স্লোগান দিচ্ছেন একদল তরুণ। গতকাল রাতে নগরের পাহাড়তলী এলাকায়

advertisement

চট্টগ্রাম নগরে একটি কনসার্ট শেষে ফেরার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দিয়েছেন একদল তরুণ। স্লোগান দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কনসার্টটির আয়োজন করেছিলেন স্থানীয় বিএনপির নেতারা। স্লোগান দিয়ে যাওয়ার পথে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা বেশ কয়েকজনকে আটক করেন।গতকাল শনিবার রাতে নগরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়তলীর রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আয়োজন করেছিলেন।

এর পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন।নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরালগতকাল বিকেলে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর