রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও।
ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদিকে রেফারির সমালোচনা করলেন, অন্যদিকে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন। তবে হারের দায় নিতে গিয়ে আঙুল তুললেন নিজের দিকেই।সান্তিয়াগো বার্নাব্যুতে গতরাতের হারটা রিয়ালের জন্য ছিল বড় ধাক্কা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর এই প্রথম হারল মরিনিওর দল। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল তারা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় তিনে নেমে গেছে রিয়াল। আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টের, বার্সেলোনা ম্যাচ খেলেছে ১৩টি।ডাইভ দিয়ে লাল কার্ড দেখেন বেলিংহামম্যাচের শুরুটা অবশ্য খারাপ ছিল না রিয়ালের।
কিন্তু ২২ মিনিটে টনি মার্তিনেজের গোলে এগিয়ে যায় আলাভেস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।