advertisement
advertisement

এক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
এক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়

যশোর বন্ধুসভার বন্ধুরা সবাইকে তাঁদের ঐতিহ্যবাহী খাবার খাওয়ান

advertisement

বন্ধুসভা মানে একটু আবেগ, একটু ভালোবাসা, আর একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার জায়গা। এই বিশ্বাসকে ধারণ করেই বন্ধুসভার বন্ধুরা কাজ করে যাচ্ছি। এ বছর বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ নৌভ্রমণটি আমার কাছে ছিল স্বপ্নের মতো।যেদিন আয়োজনটির কথা শুনেছি, সেদিন থেকেই মনের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করে।

একেকটি দিন গুনতে শুরু করলাম, কখন রেজিস্ট্রেশন শুরু হবে!তবে মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। আসনসংখ্যা তো মাত্র এক হাজার! যদি রেজিস্ট্রেশন করতে না পারি? যদি এই আয়োজনে অংশ নিতে না পারি? সেই চিন্তা থেকেই প্রতিদিন ৮-১০ বার করে বন্ধুসভার গ্রুপের মেসেজ চেক করতাম। পাশাপাশি বন্ধুসভার ফেসবুক পেজেও নজর রাখতাম, রেজিস্ট্রেশন শুরু হয়েছে কি না তা জানার জন্য।অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এল।

সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরে কিছুটা স্বস্তি ফিরে পেলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর