advertisement
advertisement

১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি

বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। কোলাজ

advertisement

তারকাদের প্রেম, ভ্রমণ কিংবা অবকাশযাপন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে সেই সফরে যদি যুক্ত হয় রাজকীয় বিলাসিতা, তাহলে আলোচনা আরও বাড়ে। এবার তেমনই এক সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি। তাঁর সঙ্গী জাস্টিন ট্রুডো। কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী ও কেটি পেরির সম্পর্ক নিয়ে এক বছরের বেশি সময় ধরেই আলোচনা চলছে।

এবার তাঁদের ইউরোপ সফরের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে ওরিয়েন্ট এক্সপ্রেসের বিশেষ কামরা। ২৭ নভেম্বর প্রকাশিত পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, প্যারিস থেকে ভেনিস পর্যন্ত ২৪ ঘণ্টার যাত্রায় তাঁরা ছিলেন ট্রেনটির বিশেষ ব্যক্তিগত কামরা ‘ল অবজারভাতোয়ার’–এ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই কামরায় একমুখী যাত্রার ভাড়া প্রায় ৮০ হাজার পাউন্ড, যা মার্কিন ডলারে প্রায় ১ লাখ ৫ হাজার ডলার।কেটি পেরির ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, ট্রেনের ভেতর তাঁদের সময় কাটানোর নানা মুহূর্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর