advertisement
advertisement

নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরি

সম্পাদকীয়

advertisement

একদিকে তীব্র অপুষ্টি ও অণুপুষ্টিকণার ঘাটতি, অন্যদিকে বাড়তে থাকা স্থূলতা—সব মিলিয়ে ত্রিমুখী পুষ্টিসংকটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০২৬-এ যে পরিসংখ্যান উঠে এসেছে, তা জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতার জন্য বড় সতর্কবার্তা।

২০১৫ সালের সর্বশেষ পুষ্টিনীতির পর নতুন নীতির খসড়া তৈরির উদ্যোগ ইতিবাচক হলেও কাগজে-কলমে কৌশল নির্ধারণের পাশাপাশি তা মাঠে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে কৃশকায় শিশুর হার ২০২১-২২ সালের ১১ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৩ শতাংশে পৌঁছেছে, যা শিশুর জীবনহানির ঝুঁকি বাড়ায়। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশ ক্ষীণকায় ও ৩০ শতাংশ খর্বকায়।

গর্ভধারণ করা নারীদের ৫৪ শতাংশ এবং মায়েদের ৩৭ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন, যার সরাসরি প্রভাব পড়ে গর্ভস্থ শিশু, নবজাতকের বৃদ্ধি এবং শিশুমৃত্যুর হারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর