advertisement
advertisement

আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল

বিবি রাসেল

advertisement

বিবি রাসেলকে আমরা চিনি আন্তর্জাতিক মডেল হিসেবে। লন্ডনের র‍্যাম্প থেকে বিশ্বের ফ্যাশনজগৎ—সবখানেই ছিল তাঁর বিচরণ। রোলস–রয়েস, জাগুয়ার, বিএমডব্লিউর বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কিন্তু বিবি রাসেলের নিজের পরিচয় অন্য জায়গায়। তিনি বাংলাদেশকে সঙ্গে নিয়ে পৃথিবীতে যেতে চান।

আবার পৃথিবীর অভিজ্ঞতা নিয়ে ফিরতে চান বাংলাদেশের গ্রামে।‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ শীর্ষক নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে আমরা মুখোমুখি হয়েছিলাম তাঁর।বিবি রাসেল কথায় কথায় বললেন, ‘আমার দুটা পা মাটিতে। আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে।’এই মাটির সঙ্গে তাঁর সম্পর্কের শুরু শৈশবে। তাঁর মায়ের দেশ ঢাকা, বাবার দেশ রংপুর, জন্ম চট্টগ্রামে। ছোটবেলা কেটেছে পুরান ঢাকায়।

হাটখোলা, ভূতের গলি, র‍্যাংকিন স্ট্রিট—এসব জায়গার স্মৃতি তাঁর মনে গেঁথে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর