সঞ্চয়
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষার খরচ বাড়তে থাকে। সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই খরচ বাড়তে শুরু করে। মধ্যবিত্ত পরিবারের মাধ্যমিক পড়ুয়া সন্তানপ্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় পর্যন্ত খরচের পরিমাণ বাড়তেই থাকে। সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতে হলে তো কথাই নেই। ভর্তি, টিউশন ফি, আবাসন, বইপত্র ও অন্যান্য খরচের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।
আবার সন্তানকে বিদেশে পড়ানোর পরিকল্পনা থাকলে ব্যয় অনিবার্যভাবে আরও বেড়ে যাবে। মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জীবনে এটা বাস্তবতা। তবে পরিকল্পনামাফিক সঞ্চয় করা হলে সীমিত আয়ের মধ্যেও এই খরচ মেটানো সম্ভব। সে জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সন্তানের জন্মের পর থেকেই অল্প অল্প করে সঞ্চয় শুরু করা। প্রতি মাসে খুব বেশি টাকা জমাতে না পারলেও দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় করলে একসময় তা বড় অঙ্কে পরিণত হতে পারে।
সঞ্চয়ের পরিমাণ নয়, বরং এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।কত টাকা জমালে কত হতে পারেশুরুতে মনে হতেই পারে, মাসে দুই বা তিন হাজার টাকা জমিয়ে সন্তানের উচ্চশিক্ষার মতো বড় ব্যয় মেটানো সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।