advertisement
advertisement

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান-আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল সামরিক বাহিনী, নিহত ৩০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান-আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল সামরিক বাহিনী, নিহত ৩০

সামরিক বাহিনীর বিমান হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলের ধ্বংসাবশেষ। মো বাই, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬

advertisement

মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় গতকাল শনিবার অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর থেকে বোমা হামলা বেড়েছে দেশটিতে। এসব হামলায় প্রাণহানির সংখ্যাও বেড়েছে।দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মো বাই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে।

তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।একই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলে হামলা হয়। এরপর আবার এই তিনটি হামলার ঘটনা ঘটল।

মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত ‘জাতীয় ঐক্য সরকার’(এনইউজি) জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন।নজরদারি সংস্থা অ্যাকলেড জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।মো বাইয়ের হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বোমা হামলার আগে তিনি একটি উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর