advertisement
advertisement

বারবার ট্রলের শিকার, এবার রাশমিকা নিজেই স্বীকার করলেন দুর্বলতার কথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বারবার ট্রলের শিকার, এবার রাশমিকা নিজেই স্বীকার করলেন দুর্বলতার কথা

রাশমিকা মান্দানা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

তেলেগু, কন্নড়, তামিল কিংবা হিন্দি—একাধিক ভাষার ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে রাশমিকা মান্দানাকে। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—কাজের পরিধি বাড়িয়েছেন দ্রুত। ভাষার গণ্ডি পেরিয়ে তৈরি করেছেন নানা অঞ্চলের দর্শকও। তবে সেই বহুভাষিক ক্যারিয়ারই মাঝেমধ্যে তাঁকে নিয়ে এসেছে সমালোচনার কেন্দ্রে। বিশেষ করে বিভিন্ন ছবিতে তাঁর উচ্চারণ ও ভাষা বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম ট্রল হয়নি। এবার সেই ট্রল নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

তাঁর বক্তব্য, তিনি কোনো একটি ভাষার বিশেষজ্ঞ নন; বরং নানা ভাষায় কাজ করতে করতে প্রতিটি ভাষার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে। আর সেটিই তিনি স্বাভাবিকভাবে দেখেন।রাশমিকার মাতৃভাষা কোদাভা টাক। ভারতের কর্ণাটকের কুর্গ অঞ্চলে এই ভাষার প্রচলন থাকলেও এ ভাষায় কোনো বড় চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে অভিনয়ে আসার পর থেকেই তাঁকে অন্য ভাষায় কাজ করতে হয়েছে। ক্যারিয়ারের শুরু কন্নড় সিনেমা দিয়ে হলেও পরে তেলেগু ছবিতে জনপ্রিয়তা পান।

এরপর হিন্দি সিনেমাতেও জায়গা করে নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর