advertisement
advertisement

মেট্রোরেলে কোথায় কত যাত্রী, আয় কত, কিস্তি কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
মেট্রোরেলে কোথায় কত যাত্রী, আয় কত, কিস্তি কত

মেট্রোরেলে যাত্রীদের ভিড়

advertisement

ঢাকার মেট্রোরেলে যাত্রীসংখ্যা প্রত্যাশার কাছাকাছি পৌঁছেছে। চালুর পর এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন। চলতি বছরের ১০ সেপ্টেম্বর এক দিনে যাত্রীসংখ্যা পাঁচ লাখের কাছাকাছি পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। যাত্রী বাড়ার সঙ্গে টিকিট বিক্রি থেকে আয়ও বাড়ছে।

তবে সামনে মেট্রোরেলের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় যেমন বাড়বে, তেমনি বড় অঙ্কের ঋণের কিস্তিও পরিশোধ করতে হবে।এ অবস্থায় ট্রেনের সংখ্যা ও চলাচলের সময় বাড়িয়ে যাত্রী পরিবহন বাড়ানোর পাশাপাশি টিকিটের বাইরে অন্যান্য উৎস থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালু হয়। ২০২৩ সালের ৪ নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

ওই বছরের শেষ দিন থেকে উত্তরা-মতিঝিল পুরো পথে যাত্রী চলাচল শুরু হয় ।ঢাকার গণপরিবহনে মেট্রোরেল এখন মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর