advertisement
advertisement

জিবের সংযমে বেহেশতের শ্রেষ্ঠ উপহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
জিবের সংযমে বেহেশতের শ্রেষ্ঠ উপহার

advertisement

মানসিক অশান্তি ও অবসাদের সবচেয়ে বড় কারণ কী? রোগব্যাধি বা অভাব-অনটনের চেয়েও অনেক সময় মানুষের হৃদয়কে বেশি ক্ষতবিক্ষত করে কারও মুখের কটু কথা, বিদ্রূপ আর অপবাদ।ক্ষণিকের অসাবধান উচ্চারণে ভেঙে যায় আজীবনের সম্পর্ক, বিষিয়ে ওঠে পারিবারিক ও সামাজিক জীবন।

তাই ইসলাম মানবচরিত্রের সবচেয়ে সংবেদনশীল জায়গা হিসেবে চিহ্নিত করেছে মুখের ভাষাকে।কথার লাগাম টেনে ধরতে পারলে কেবল পরকালের পথই সুগম হয় না, এই নশ্বর পৃথিবীতেও খুঁজে পাওয়া যায় অনাবিল মানসিক স্বস্তি।ডিজিটাল শোরগোলে ক্লান্ত মনবর্তমান যুগকে বলা যায় তথ্যের বিস্ফোরণ আর অবিরাম কথার যুগ।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের উন্মুক্ত জগতে এসে মানুষের কথা বলার পরিধি কোনো বাঁধ মানছে না।ভার্চ্যুয়াল দুনিয়ায় প্রতিটি মানুষ যেন এক-একটি অনবরত প্রচারযন্ত্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর