সিলেটে কয়েক দিন ধরে প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা সবার। তপ্ত দুপুরে রিকশায় বসে পানিতে তৃষ্ণা মেটাচ্ছেন চালক। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৯ সেপ্টেম্বর
আবার তাপপ্রবাহের কবলে পড়ল দেশ। আজ শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আগামীকাল রোববারও দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। তখন তাপপ্রবাহ কমে আসতে পারে। এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব বেশি হতে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে।আজ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহা্বওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামীকাল ও পরদিন তাপপ্রবাহ থাকতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।