advertisement
advertisement

আমরা খাবার তেলে ভেজে খাই কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
আমরা খাবার তেলে ভেজে খাই কেন

খাবার ভাজার জন্য তেলই কেন ব্যবহার করা হয়?

advertisement

ভাজা খাবারের নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। আলুর চপ, বেগুনি, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগি—তেলে ভাজার পর খাবারের স্বাদ আর গন্ধ যেন বদলে যায়। বাইরেটা হয় মচমচে, ভেতরটা থাকে নরম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, খাবার ভাজার জন্য তেলই কেন ব্যবহার করা হয়? পানি দিয়ে তো খাবার রান্না করা যায়। তাহলে পানি দিয়ে ভাজা যায় না কেন?এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাপমাত্রায়। পানি সাধারণত ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে।

তাই স্বাভাবিক চাপে পানিকে ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করা কঠিন। কিন্তু খাবার ভাজার জন্য এর চেয়ে অনেক বেশি তাপমাত্রা প্রয়োজন। সাধারণত ১৭৫ থেকে ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার ভাজা হয়। তেল সহজেই এই তাপমাত্রায় পৌঁছাতে পারে। এ কারণেই খাবার ভাজার জন্য পানির পরিবর্তে তেল ব্যবহার করা হয়।তেলের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। বিভিন্ন ধরনের তেলের স্ফুটনাঙ্ক ও ধোঁয়া ওঠার তাপমাত্রা পানির তুলনায় অনেক বেশি।

ফলে তেলকে খাবার ভাজার উপযোগী উচ্চ তাপমাত্রায় নেওয়া যায়।তেল কেন পানির মতো জমে বরফ হয় নাপানি সাধারণত ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর