advertisement
advertisement

হাসপাতালগুলোর জন্য শেষ সতর্কঘণ্টা কি আমরা শুনতে পাচ্ছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
হাসপাতালগুলোর জন্য শেষ সতর্কঘণ্টা কি আমরা শুনতে পাচ্ছি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি দুর্ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের শাহাজাহান মনিরের মৃত্যুতে আহাজারি করছেন তাঁর মা হাওয়া খাতুন।

advertisement

হাসপাতাল এমন একটি স্থান, যেখানে মানুষ জীবন বাঁচানোর আশায় প্রবেশ করে। অথচ হাসপাতালই যদি আগুন, ধোঁয়া ও অপরিকল্পিত রোগী স্থানান্তরের কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়, তবে তাকে নিছক দুর্ঘটনা বলে পাশ কাটানোর সুযোগ নেই।

এটি স্বাস্থ্যব্যবস্থা, ভবন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধের সম্মিলিত ব্যর্থতা।১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আটতলা ভবনে অগ্নিকাণ্ড আবার সেই অস্বস্তিকর সত্য সামনে এনেছে। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, লিফট বা এর নিয়ন্ত্রণকক্ষ-সংশ্লিষ্ট স্থানে আগুনের সূত্রপাত। কোথাও শর্টসার্কিট, কোথাও অতিরিক্ত উত্তাপ, আবার কোথাও সিগারেটের আগুনের সম্ভাবনার কথা এসেছে।

লিফট-শ্যাফট দিয়ে ধোঁয়া ও আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর