উপজেলার দুটি উপস্বাস্থ্যকেন্দ্রে বাস্তবে কোনো স্থাপনাই নেই, অথচ সেখানে চিকিৎসকের পদ আছে।টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার চিত্রে অদ্ভুত বৈপরীত্য রয়েছে। উপজেলার দুটি উপস্বাস্থ্যকেন্দ্রে বাস্তবে কোনো স্থাপনা নেই, অথচ সেখানে চিকিৎসকের পদ আছে। অন্যদিকে স্থাপনা থাকা চারটি উপস্বাস্থ্যকেন্দ্রের তিনটিতেই চিকিৎসা কর্মকর্তা নিজ কর্মস্থলে নেই।
কেউ প্রেষণে অন্য প্রতিষ্ঠানে আবার কেউ চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। ফলে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য থাকা উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না।সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ছয়টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এগুলো হলো সদর, বড়চওনা, বহেড়াতৈল, বাঘেরবাড়ী, যাদবপুর ও হাতীবান্ধা। এর মধ্যে সদর, বড়চওনা, বহেড়াতৈল ও বাঘেরবাড়ীতে স্থাপনা আছে।
যাদবপুর ও হাতীবান্ধায় উপস্বাস্থ্যকেন্দ্রের কোনো স্থাপনাই নেই।অন্যদিকে স্থাপনা থাকা চার কেন্দ্রের মধ্যে শুধু বাঘেরবাড়ীতে একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।