advertisement
advertisement

উড়তে পারছিল না, বাগান থেকে উদ্ধার বিরল ‘পাহাড়ি বাজপাখি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ণ
উড়তে পারছিল না, বাগান থেকে উদ্ধার বিরল ‘পাহাড়ি বাজপাখি’

উদ্ধার হওয়া ‘পাহাড়ি বাজপাখি’। গতকাল রোববার বিকেলে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় বন বিভাগের কার্যালয়ের সামনে

advertisement

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি বাগানে আহত অবস্থায় পড়ে থাকা বিরল প্রজাতির একটি ‘পাহাড়ি বাজপাখি’ উদ্ধার করা হয়েছে। পাখিটির ডানায় ক্ষত রয়েছে। গতকাল রোববার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করে বন বিভাগ। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু হাসপাতালে নিয়ে এর চিকিৎসা শুরু করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথুরিয়ারপাড় এলাকার একটি বাগানে আহত অবস্থায় বাজপাখিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। পাখিটি উড়তে পারছিল না। পরে তাঁরা পাখিটিকে ধরে বন বিভাগে খবর দেন। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে পাখিটিকে উদ্ধার করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা পাখিটির ডানায় ক্ষত দেখতে পান।মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর