ঢাকার একটি ব্যস্ত সড়ক প্রায় ফাঁকা
ধরা যাক, কর্মব্যস্ত এক মঙ্গলবার সকালের ঢাকা। কিন্তু রাস্তায় কোনো ব্যক্তিগত গাড়ি নেই। কানে তালা লাগানো মুহুর্মুহু হর্নের শব্দ নেই বললেই চলে। ঢাকার বাতাসও যেন তুলনামূলক নির্মল।ঢাকার যে সড়ক প্রতিদিন ব্যক্তিগত গাড়িতে থাকে ঠাসা, যানজটে যেখানে থমকে যায় সময়, আজ সেখানে মানুষ হাঁটছে, কেউ সাইকেল চালাচ্ছে। অফিসমুখী মানুষ ছুটছে গণপরিবহনে।এমন একটি শহর কি কেবল কল্পনা? আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস।
দিবসটি এমন একটি শহরেরই ছবি তুলে ধরে।তবে দিবসটির মূল কথা এক দিনের জন্য ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করা নয়; বরং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানো; বায়ুদূষণ, শব্দদূষণ ও যানজট কমিয়ে আনা; নাগরিকদের হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা; টেকসই নগর পরিবহনের গুরুত্ব তুলে ধরা; শহরের সড়কসহ জনপরিসরকে মানুষের জন্য আরও উন্মুক্ত করার কথা বলে দিবসটি।ঢাকায় কত গাড়ি বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের এই ক্ষণে আমাদের চোখে ঢাকার সড়কের এক বিশৃঙ্খল চিত্র ভাসে।
এই বিশৃঙ্খলার মূলে রয়েছে গাড়ি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।