advertisement
advertisement

বাংলাদেশের সামনে বিরল কূটনৈতিক সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
বাংলাদেশের সামনে বিরল কূটনৈতিক সুযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গতকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন

advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয় বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১তম অধিবেশনকে সেই পরিচিত ছকে দেখার সুযোগ নেই। কারণ, এবারের সাধারণ পরিষদের সভাপতির আসনে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

৮ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ২২–২৯ সেপ্টেম্বর, সাধারণ বিতর্ক চলবে ২২–২৬ ও ২৮ সেপ্টেম্বর। এবারের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন সামলানো এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা’।বাংলাদেশের একজন নাগরিকের সাধারণ পরিষদের সভাপতিত্ব নিঃসন্দেহে বিরল কূটনৈতিক অর্জন। ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।

ফলে এটি কেবল আঞ্চলিক পালাবদলের আনুষ্ঠানিক ফল ছিল না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে অর্জিত একটি পদ।চীন, ভারত ও যুক্তরাষ্ট্র: ভূরাজনীতিতে বাংলাদেশের ঝুঁকিতবে এখানেই একটি গুরুত্বপূর্ণ সীমারেখা বোঝা দরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর