advertisement
advertisement

ভ্রমণ এগিয়ে চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ভ্রমণ এগিয়ে চলছে

তাপবিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ চিমনি থেকে নির্গত ধোঁয়া প্রকৃতিকে প্রতিনিয়ত দূষণ করে চলেছে

advertisement

আগের পর্বআমরা এতক্ষণ সমুদ্রগামী পরমাণু শক্তিচালিত জাহাজে কাল্পনিক ভ্রমণ করছিলাম। আমরা অনেক মজার বিষয় জানতে পেরেছি যেমন পরমাণুর গঠন এবং কার্যক্রম। চলো এবার আমরা পদ্মা নদী ভ্রমণে ফিরে আসি। আমাদের ডানে ও বামে অনিন্দ সুন্দর প্রকৃতি, শস্যক্ষেত, সবুজ বনরাজি। বিভিন্ন রংয়ের পালতুলে নদীর বুকে ভেসে চলেছে নৌকাগুলো, জেলেরা জাল ফেলে মাছ ধরছে। দারুণ এক পরিবেশ আমাদের ঘিরে রেখেছে। কিন্তু এ কি?

সূর্যটাকে ঢেকে রেখেছে বৃহদাকারের ঘনকাল মেঘ। কিন্তু এটাতো মেঘ মনে হচ্ছে না। তাপবিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ চিমনি থেকে নির্গত ধোঁয়া- যা প্রকৃতিকে প্রতিনিয়ত দূষণ করে চলেছে।তাপবিদ্যুৎ কেন্দ্রে শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহৃত হয় যেমন- কয়লা, তেল, গ্যাস।

এই জ্বালানিগুলো ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়ে থাকে।প্রকৃতিতে এ সব জ্বালানির মজুদ অনেক হলেও সীমাহীন নয় এবং ব্যাপক ব্যবহারের ফলে এগুলো কোন এক সময় শেষ হতে বাধ্য।তবে এনার্জি বা শক্তি পাওয়ার অন্য উপায়ও রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর