advertisement
advertisement

সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে

টাকা তুলতে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকেরা

advertisement

সীমান্ত ব্যাংক পিএলসি তাদের আইটি অবকাঠামো (আইটি ইনফ্রাস্ট্রাকচার) বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (পিও-এসপিও)’ পদে কর্মকর্তা নেওয়া হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।পদের নাম: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর—আইটি ইনফ্রাস্ট্রাকচার (প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।কর্মস্থল: ঢাকা।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টিশিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি।অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।অন্যান্য যোগ্যতা রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার, ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পরিচালনা ও বাস্তবায়নে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

এন্টারপ্রাইজ ওয়াই–ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল (বিজিপিসহ), ভিপিএন মেকানিজম এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে অভিজ্ঞতা আবশ্যক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর