advertisement
advertisement

সোনিয়ার নাগরিকত্ব মামলা আবার শুরুর নির্দেশ, শাসক দলের হাতে ‘নতুন অস্ত্র’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
সোনিয়ার নাগরিকত্ব মামলা আবার শুরুর নির্দেশ, শাসক দলের হাতে ‘নতুন অস্ত্র’

সোনিয়া গান্ধী

advertisement

নাগরিক না হয়েও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে করা মামলা আবার শুরু করার নির্দেশ দিল দিল্লির বিশেষ আদালত।গতকাল সোমবার দিল্লির দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে এ নির্দেশ দেন। তাঁর এজলাসে ২৯ সেপ্টেম্বর থেকে ওই মামলার শুনানি নতুন করে শুরু হবে।দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সেন্ট্রাল দিল্লি বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিকাশ ত্রিপাঠির হয়ে মামলাটি করেছিলেন আইনজীবী পবন নারাং।

তাঁর অভিযোগ ছিল, ‘জালিয়াতি’ করে সরকারি সংস্থাকে ‘প্রতারণা’ করেছেন সোনিয়া।২০২৫ সালের ১০ সেপ্টেম্বরের সেই মামলায় অভিযোগকারীর আবেদন খারিজ করে দিয়েছিলেন রাউস অ্যাভিনিউ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চৌরাসিয়া। তাঁর যুক্তি ছিল, অভিযোগকারী উপযুক্ত প্রমাণ দিতে পারেননি।রাউস অ্যাভিনিউ নিম্ন আদালতের সেই রায় গতকাল খারিজ করে দেন দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে।

তিনি বলেন, নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট আদেশ দেওয়ার সময় যথাযথ পদ্ধতি অনুসরণ করেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর