advertisement
advertisement

‘ওজন কমালে তোমার সঙ্গে কাজ করব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
‘ওজন কমালে তোমার সঙ্গে কাজ করব’

অঞ্জলি আনন্দ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

অভিনয় ও নাচে প্রশিক্ষিত। মা–বাবাও অভিনয়জগতের মানুষ। তবু বলিউডে নিজের জায়গা তৈরি করতে অঞ্জলি আনন্দকে কম সংগ্রাম করতে হয়নি। এমনকি একসময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে অভিনয় ছেড়ে ভারতই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। হাতে থাকা সঞ্চয়ও ফুরিয়ে গিয়েছিল। সেই সময়েই আসে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অঞ্জলি। এরপর ধীরে ধীরে খুলতে থাকে কাজের দরজা।

সম্প্রতি ফারাহ খানের ইউটিউব অনুষ্ঠানে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায় উঠে এসেছে বলিউডে শরীরের গড়ন নিয়ে প্রচলিত ধারণা, কাজ পাওয়ার লড়াই এবং শেষ পর্যন্ত নিজের জায়গা করে নেওয়ার গল্প।২০২০ সালে অঞ্জলির জীবন যেন থমকে যায়। করোনার লকডাউন, কাজের সংকট—সব মিলিয়ে অভিনয়ের সুযোগ প্রায় বন্ধ। ফারাহ খানকে তিনি জানিয়েছেন, তখন তাঁর সঞ্চয়ের প্রায় সবটুকু ছয় মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল।

কাজ না থাকায় ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার কথাও ভাবছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর