কেন্টের জার্সিতে বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ
কাউন্টি ক্রিকেটে আলো ছড়ানো দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দল কেন্ট পেয়ে গেল কাঙ্ক্ষিত সাফল্যের দেখা। প্রমোশন পেয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্তর ডিভিশন ওয়ানে জায়গা করে নিয়েছে দলটি।আজ ডিভিশন টুর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় এক বছর পর শীর্ষ স্তরে ফিরল কেন্ট।
দলটির এই সাফল্যের পথে হাসান ৪ ম্যাচে ২৬ উইকেট ও খালেদ ৩ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটিতে দুটি বিভাগে খেলা হয়। ৮ দলের ডিভিশন টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল পরের মৌসুমে ১০ দলের ডিভিশন ওয়ানে জায়গা করে। আর ডিভিশন ওয়ানের নিচের দুটি দল নেমে যায় ডিভিশন টুতে।চলতি মৌসুমে ডিভিশন টুতে চ্যাম্পিয়ন হয়েছে ডারহাম, কেন্ট দ্বিতীয়।
মৌসুমের শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।